🌟🆕🌟
গোয়েন্দা বিভাগে গ্রুপ-সি MTS সহ আরো পদে চাকরির বিজ্ঞপ্তি, শূন্যপদ 1675 টি | IB Group-C MTS Recruitment 2023
- Get link
- X
- Other Apps
গোয়েন্দা বিভাগে গ্রুপ-সি MTS সহ আরো পদে চাকরির বিজ্ঞপ্তি, শূন্যপদ 1675 টি | IB Group-C MTS Recruitment 2023
Intelligence Bureau (IB) তে গ্রুপ-সি মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সহ আরো পোষ্টে নিয়োগ করা হবে।
ভারত সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1675 শূন্যপদে নিয়োগ করা হবে।
IB-র এই চাকরির জন্য কোন কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, শূন্যপদের সংখ্যা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি বিষয়ে এক এক করে জানানো হল । আবেদন করার আগে একবার ভালো করে জেনে নিন।
(1) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ – জেনারেল (Multitasking Staff – General)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 150 টি।
(2) পদের নামঃ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ (Security Assistant/Executive)
বেতনঃ পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1525 টি।
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে।
- স্থানীয় অর্থাৎ লোকাল ভাষাতে যথেষ্ট দক্ষ থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Tier- I & Tier – II এই দুই পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
Tier- I ক্ষেত্রে অনলাইন এক্সাম হবে যেখানে অবজেক্টিভ টাইপের মোট 100 টি প্রশ্ন থাকবে যার প্রতিটি মান 1 নম্বর করে এবং এর জন্য সময় থাকবে মোট 1 ঘন্টা।
Tier- II ক্ষেত্রে অফলাইন এক্সাম হবে যেখানে ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এই পরীক্ষা 40 নম্বরের হবে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা।
অনলাইন আবেদন ফি:
অনলাইনে আবেদন করার জন্য ফি 2 টি পর্যায়ে দিতে হবে। প্রথমে 50 টাকা পরীক্ষার ফি হিসেবে এবং তারপরে 450 টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হিসাবে। সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- নোটিশ প্রকাশ 21.01.2023
- আবেদন শুরু 21.01.2023
- আবেদন শেষ 10.02.2023
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Click Here
✅ আবেদন করার লিংক- Click Here
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment