🌟🆕🌟

What Is BUDGET And It's Classification? Balanced Budget & Imbalanced Budget

  What Is BUDGET And It's Classification? || Balanced Budget & Imbalanced Budget|| Significance Of Budget     A budget is a detailed account of the probable revenue and expenditure of the government for a particular period usually in a financial year. At the beginning of each financial year, a statement......... CLICK ON THE LINK BELOW TO CONTINUE READING 👇👇👇👇👇👇👇👇👇 CLICK ON HERE- All About Budget.

২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে পাট দপ্তরে গ্ৰুপ সি কর্মী নিয়োগ | WB Jute Industrial Recruitment 2023

  ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে পাট দপ্তরে গ্ৰুপ সি কর্মী নিয়োগ | WB Jute Industrial Recruitment 2023


সমস্ত দপ্তর ও শূন্যপদ গুলির নাম:- 

ভারত সরকারের বস্ত্র বয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে কলকাতায় গড়ে ওঠা National Jute Board এর সদর দপ্তরে কিছু সংখ্যক গ্ৰুপ 'সি' শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-----

১) Office Assistant (For Marketing Department)
২) Office Assistant (For Administration Department)
৩) Office Assistant (For Accounts Department)


শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-


Office Assistant (For Marketing Department)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটির অধীনে থাকা কোনো কলেজ থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লিখতে ও কথা বলতে পারদর্শী হতে হবে। এছাড়াও কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের মাধ্যমে যাবতীয় অফিসিয়াল কাজ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। 


Office Assistant (For Administration Department)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটির অধীনে থাকা কোনো কলেজ থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশান এর মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে কোনো আবেদনকারী যদি ইংরেজি ভাষায় কথা বলতে পারদর্শী হন তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে। এবং এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Office Assistant (For Accounts Department)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটির অধীনে থাকা যে কোনো কলেজ থেকে কমার্স বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া:-

কেন্দ্রীয় বস্ত্র বয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে National Jute Board এ উপরিউক্ত যেসব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলির প্রতিটির ক্ষেত্রেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে অর্থাৎ ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-


১) প্রথমে আবেদনকারীকে আমাদের এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর সেই নোটিফিকেশনের ২ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সেটির সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।


৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলুন।

৪) এরপর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এবং অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।

৫) এরপর পূরণ করে রাখা অ্যাপ্লিকেশান ফর্ম সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলির ছবি তুলে স্ক্যান করে একসাথে একটি ফাইল বানিয়ে jute@njbindia.in এই ই-মেইল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।

নির্বাচন প্রক্রিয়া:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর কোনো লিখিত পরীক্ষা না নিয়ে সরাসরি আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ এর পারফরম্যান্স এর উপর ভিত্তি করেই চাকরিতে নিয়োগ করা হবে।


আবেদনের শেষ তারিখ:-


কেন্দ্রীয় বস্ত্র বয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে National Jute Board এ উপরিউক্ত যেসব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৮/০১/২০২৩ পর্যন্ত।


ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ই-মেইল করে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও অফিসিয়াল নোটিশের PDF এর লিঙ্ক নীচে দেওয়া হল👇👇👇

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSTE:CLICK HERE


🌟 আরও দেখুন 👇👇👇👇





Comments

SOME POPULAR POSTS 👇👇👇👇👇🌟

উচ্চ মাধ্যমিক পাসে বন্ধন ব্যাংকে ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করলেই চাকরি | WB 10000 Bandhan Bank Recruitment 2023

গোয়েন্দা বিভাগে গ্রুপ-সি MTS সহ আরো পদে চাকরির বিজ্ঞপ্তি, শূন্যপদ 1675 টি | IB Group-C MTS Recruitment 2023

প্রত্যেককে 12,000/- টাকা দিচ্ছে সরকার, এক্ষুনি আবেদন করেন | Govt New Scheme 12,000/-

মাধ্যমিক পাশে 1 লক্ষ শূন্য পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ | WB Post Office Group-D Recruitment

Describe The Character Of Julius Caesar. || Character Of Julius Caesar in Shakespeare's 'Julius Caesar' .

Welcome To "অল ইন্ডিয়া চাকরির খবর"

What Is BUDGET And It's Classification? Balanced Budget & Imbalanced Budget